চতুর্থ তলার বারান্দা থেকে পাঁচ বছরের ছেলেকে নিচে ফেলে দিল মা ; সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে প্রান হারাল ওই দুধের শিশু

 


মাকে সন্তানদের সবচেয়ে বড় রক্ষক হিসাবে বিবেচনা করা হয় কারণ তিনি কেবল সন্তানের জন্ম দেন না, লালন-পালনও করেন। এই কারণেই শিশুরাও তাদের মায়ের সবচেয়ে কাছের, কিন্তু বেঙ্গালুরুতে, এক মা তার সন্তানের খুনি হয়ে উঠেছেন। মায়ের হাতে প্রাণ হারাতে হয়েছে পাঁচ বছরের নিষ্পাপ শিশুকে। আসলে, বেঙ্গালুরুতে, এক মহিলা তার ৫ বছরের শিশুকে অ্যাপার্টমেন্টের চতুর্থ তলা থেকে নীচে ফেলেদেন।

শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত ছিল যার কারণে তার মা হতাশায় ভুগছিলেন। এতে ক্লান্ত হয়ে তিনি এই ভয়ঙ্কর পদক্ষেপ নেন এবং সবকিছু ভুলে শিশুটিকে বারান্দা থেকে ফেলে দেয়।বারান্দা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর মাকে আটক করে। 

এই ঘটনার বিষয়ে একজন পুলিশ কর্মকর্তা বলেন, মা ইচ্ছাকৃতভাবে শিশুটিকে বারান্দা থেকে ফেলে দিয়েছে, আমরা মাকে গ্রেপ্তার করেছি এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসী সহ পুলিশ কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন , এবং বলেছেন এইরকম ঘটনা এর আগে ওখানে ঘটেনি । অপরাধীর কঠরতম শাস্তির দাবি করেছে এলাকাবাসী , পুলিশ‌ও এইবিষয়ে আশ্বাস দিয়েছেন এলাকাবাসীদের ।

নবীনতর পূর্বতন